গণিতের সূত্র এবং প্রয়োগ

পরীক্ষায় ভালো ফলাফল পেতে সেই বিষয়ের পুস্তকটি প্রায় সম্পূর্ণ অধ্যায়ণ করে আয়ত্তে আনতে হয়। কিন্তু গণিতের ব্যাপারে এ কথাটি প্রযোজ্য নয়। গণিতে শিখতে হয় সূত্র এবং সূত্রের প্রয়োগ। অনুশীলনী বা উদাহরণ এর বাইরে অর্থাৎ পাঠ্য পুস্তকের বাইরে থেকে আসা প্রশ্নের উত্তর দেয়া যায়। আর যদি তথা-কথিত মুখস্ত বিদ্যা প্রয়োগ করে গণিত শেখ থাকে, তাহলে প্রশ্ন পত্র হাতে পাওয়ার পর আমরা বলে থাকি "প্রশ্ন বাইরে থেকে এসেছে"।

সূত্র জানা থাকলে বইয়ের বাইরে নয় পৃথিবীর বাইরে থেকে আসলেও তা উত্তর করা যাবে। অন্য দিকে মোঘল সম্রাজ্যের ইতিহাস জেনে এবং সেই ইতিহাসের সূত্র ধরে খুব দূরে নয় হালাকু খাঁ বা চেঙ্গিস খাঁ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়া কঠিন হয়ে যাবে।